রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবালীগ শুরু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ও সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানির আর্থিক সহয়তায় এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ জেলা রেটিং দাবালীগ আজ বুধবার (১ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এই লীগে ২৫টি ক্লাবের ১২৫ জন দাবাড়ু অংশ গ্রহন করছে।
ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লীগের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)। প্রধান অতিথি বলেন, ৬৪টি জেলার মধ্যে প্রথম রাজশাহীতে শুরু করা হলো। পর্যায়ক্রমে অন্য জেলাগুলিতে শুরু করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দাবা বুদ্ধির খেলা। কাজেই আমাদের সন্তানদের ভালো করে গড়ে তুলতে হবে। যেন তারা একদিন দেশের সুনাম বয়ে আনতে পারে।
রাজশাহী জেলা পুলিশ সুপার এ. বি. এম মাসুদ হোসেন বিপিএম(বার) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ ডি.আই.জি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।
ঢাকা থেকে সংযুক্ত হন বাংলদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন । এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীর ও সদস্য সচিব কাওসার আলী ইতিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin