রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় মেয়র বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে টাইগাররা।

টানা দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে জয়ের ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে বলে আশা করছি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin