রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার পর দ্রুত হতে যাচ্ছে রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনের তারিখ চুড়ান্ত না হলেও পদ প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা এবং দৌড়ঝাপ। তারা কাউন্সিলরদের নিকট যাচ্ছেন এবং নিজের জন্য ভোট প্রার্থনা শুরু করেছেন। এছাড়াও তারা বিগ বসদের আস্থাভাজন হওয়ার জন্য চেষ্টা করছেন।

এবারের সম্মেলনের মাধ্যমে সভাপতি হওয়ার জন্য প্রচার শুরু করেছেন হাসিনুর ইসলাম সজল, রাতুল মুশফিকুর ও পিংকু কুমার সাহা। এর মধ্যে হাসিনুর ইসলাম সজল এবং রাতুল মুশফিকুর সভাপতি হওয়ার দৌড়ে বেশী এগিয়ে আছে বলে শোনা যাচ্ছে। কাউন্সিলররা বলছেন ছাত্রদের স্বার্থ সংরক্ষণ ও দলীয় কাজ যিনি সঠিকভাবে সততার সাথে করবেন এবং ছাত্রদের অধিকার ও প্রাপ্যতা নিয়ে যিনি স্বোচ্চার থাকবেন তাকেই তারা নেতা বানাবেন বলে জানা যায়। তারা বলেন, এরমধ্যে তাদের নজরে আছেন হাসিনুর ইসলাম সজল এবং রাতুল মুশফিকুর । এখন শুধু সম্মেলন হওয়ার অপেক্ষা।

এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দিতা করার জন্য, জাকির আহমেদ অমি ও সাকিবুল ইসলাম রানা প্রচার প্রচারণা শুরু করেছেন। তারা নিজেদের যোগ্যতা প্রমানের জন্য ভোটারদের নিকট নানা প্রতিশ্রুতি এবং বিগবসদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন । সেইসাথে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং মুলদলের নেতৃবৃন্দের সাথে লিয়াজো অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। তবে প্রতিদন্দীদের মধ্যে আফজালুর রহমান রাজিব নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

ছাত্ররা বলছেন এমন দুইজন নেতা এবার তারা নির্বাচন করবেন যাদের মধ্যে বোঝাপড়া ভাল এবং তাদের উভয়ের মধ্যে কোন প্রকার দন্দ থাকবেনা। আবার কেউ কেউ বলছেন অন্যান্য প্রার্থীদের থেকে রাতুল মুশফিকুর, হাসিনুর ইসলাম সজল ও আফজালুর রহমান রাজিব বিনয়ী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা । তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এই তিনজন ছাত্রনেতাকে নিয়েই বেশ আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। সেইসাথে তারা এই পদের যোগ্য বলে জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin