রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাত আটটার দিকে তানোর উপজেলার দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৮)। তিনি বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের সামসুল আলমের ছেলে।

র‌্যাব রাতেই তার বিরুদ্ধে তানোর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের রাজশাহীর মোল্লাপাড়া শাখার একটি দল জানতে পাওে যে জেলার তানোর থানার দেবীপুর মোড়ের সিদ্দিক ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ সময় র‌্যাব ঐ জায়গায় পৌঁছামাত্রই হেলাল উদ্দিন কৌশলে পালানোর চেষ্টা র‌্যাব তাকে আটক করে।

এরপর তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা হবে বলে র‌্যাব জানিয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin