বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে মানব সেবা অভিযানের বৃক্ষ বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান দারুশা শাখার আয়োজনে আজ সোমবার দুপুর ১২টার দিকে ১০০টি পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অত্র শাখা এলাকার প্রতিটি পরিবারের মধ্যে একটি করে আম রুপালী ও একটি মেহগণি গাছের চারাসহ মোট দুইশটি গাছের চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অত্র সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গাছের চারা বিতরণ করেন। এসময়ে দারুশা এলাকার বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী, সংস্থার এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও দারুশা শাখার শাখা ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পর্যায়ক্রমে অত্র সংস্থার পাঁচটি শাখার মাধ্যমে পাঁচশত পরিবারের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হবে। আজ পর্যন্ত তিনটি শাখার তিনশ পরিবারের মধ্যে ছয়টি গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin