রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুয়েন জুয়ান ফুক, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোতেলি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেসব বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘ অধিবেশন শেষে আগামী ১ অক্টোবর ঢাকায় ফিরবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin