রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি কর্তৃক দেশের সংখ্যাগরিষ্ট প্রকৌশলীদের অস্তিত্ব বিপন্ন করার হীন ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবী বাস্তবায়নে আজ বেলা ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্থানীয় আইইবি দপ্তর অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যান অত্র কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী আয়াতুল্লাহ। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ সরোওয়ার্দী, রাজশাহী জেলা জেলা সংগ্রাম পরিষদের জনসংযোগ ও প্রচার সম্পাদক আহসান হাবিব, রাজশাহী পলিটেকনিক্যাল এর শিক্ষক সুজন হায়দার।

অর্থ উপ-কমিটির আহবায়ক আব্দুল গফুর, রয়েটের ডিপ্রোস এর রাজিবুর রহমান, আইডিইবি এর সহ-সভাপতি মেরাজুল আলম, রাজশাহী গণপূর্ত এর সভাপতি সাইদুজ্জামান, রাজশাহী ইইডি ডিপ্রোস এর সভাপতি উজ্জল কুমার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রাইভেট ডেপ্রোস এর সভাপতি শাহিনুর শাহিন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এছাড়াও সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য প্রকৌশলীগণ, বিভিন্ন সার্ভিস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রাইভেট সেক্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ,পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ আইডিইবি ও বঙ্গববন্ধু ডিপ্লোমা পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দ চারটি দাবী তুুল ধরেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin