রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ফ্লিট বাংলাদেশ এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন নতুন চারটি শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে ফ্লিট বাংলাদেশ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ফ্লিট বাংলাদেশ এর নতুন চারটি শাখার উদ্বোধন ঘোষণা করেন রাসিক মেয়র।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলকে সাথে নিয়েই রাজশাহীকে এগিয়ে যেতে চাই। তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করা যায়। আজকের এ আয়োজন থেকে আবারো প্রমাণ হলো। ফ্লিট বাংলাদেশ তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। যার কাজ চলমান রয়েছে। রাস্তা প্রশস্তকরণ, ড্রেন, রাস্তা নির্মাণ, ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্লিট বাংলাদেশের এর সিইও খায়রুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এসএম শরিফুজ্জামান ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin