বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে শুভেচ্ছা উপহার দিলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন মেয়র। অনুষ্ঠানে নগরীর ৩০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষক-কর্মচারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রত্যেকের প্যাকেটে আছে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ১ লিটার তেল ও ১ কেজি ডাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ আমরা পেয়েছি, সেগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। সরকারি সহযোগিতা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে।

মেয়র আরো বলেন, মহামারি করোনার মধ্যেই দেশের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যার কাজ চলমান আছে।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে সিটি মেয়র বলেন, আমি দায়িত্বগ্রহণের পর থেকে রাজশাহীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। তারমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ পর্যায়ে। শুরু থেকেই এটি তদারকি করে যাচ্ছি।

আশা করছি আগামী ২ মাসের মধ্যে এখানে প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চামড়া শিল্পপার্ক ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। আগামীতে এই তিনটি শিল্পাঞ্চলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকারপ্রধান শেখ হাসিনা। স্কুল-কলেজে সুন্দর সুন্দর ভবন তৈরি করে দিচ্ছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশে^র উন্নত দেশেগুলোর তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ভালভাবে করোনা মহামারিকে মোকাবেলা করতে পেরেছে। করোনাকালে অর্থনৈতিক ঘাটতি ছিল না, বরং বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে।

তিনি আরো বলেন, সারাদেশের সর্বত্র উন্নয়ন আজ দৃশ্যমান। রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। মেয়র রাজশাহীকে সাজাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রাজশাহী এখন বিশে^র মানচিত্রে জায়গা করে নিচ্ছে।

সাধারণ শিক্ষা-পরিবার, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর নূরল আলম, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক প্রফেসর রুহুল আলম প্রামানিক, কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin