রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তানোরে ক্ষুদ্র-নৃগোষ্ঠি ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় তিনব্যাপি ক্ষুদ্র নৃগোষ্ঠি ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত হয়েছে। বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি, তানোর উপজেলা দিঘরী রাজা পরিষদ ও বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন (বসা) এর আয়োজনে এই কারাম উৎসব পালিত হয়।

আজ বুধবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সোমবার নিশি পালন, মঙ্গলবার কারাম উৎসব সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা, পুজার্চনা, কারা, বিনতি, কিচ্ছা, নাচ ও গান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ (ময়না)। বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার ও সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর আবুল বাসার, বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠনের ষভাপতি মলিন লাকড়া, তানোর দিঘরী রাজা পরিষদের সাবেক রাজা অতিন মিন্জ, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের রাজা নিরেন খালকো, মুন্ডুামালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি, তানোর দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা গোষ্ঠ বিহারী কিন্ডু, ভারত চন্দ্র মিন্জ ও সাধন কেরকাটাসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

আলোচকবৃন্দ কারাম উৎসব সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে কারাম ডাল বিসর্জনের মধ্যে দিয়ে এই উৎসব শেষ হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin