রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দূর্গাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য গোলাম মোস্তফা মামুন, সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম, আবু নঈম শামসুল ইসলাম মিন্টু, পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক ও যুগ্ম আহবায়ক আব্দুর রফিক সরকার। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, দেশ রাহুগ্রাসের কবলে পরে আছে। জনগণ এ থেকে কোনভাবেই পরিত্রাণ পাচ্ছেনা। প্রতিবাদ করতে গেলে এই সরকার তার পেটয়া বাহিনী ও সরকারের পোষা দলীয় নেতাকর্মী রাতের অন্ধকারে এমনকি প্রকাশ্যে প্রতিবাদকারীকে তুলে নিয়ে গিয়ে খুন, গুম ও শারীরিক নির্যাতনসহ নানা প্রকার নির্যাতন ও হয়রানী করছে।

তিনি বলেন, বতর্মান অনির্বাচিত সরকারের কবল থেকে জনগণকে বাঁচাতে এবং গণতন্ত্র উদ্ধার ও গণতন্ত্রের মা তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচাতে এবং সকল প্রকার মামলা থেকে উদ্ধার করতে আন্দোলনের বিকল্প নাই। আর এই আন্দোলন বেগমান করতে সাংগঠনিক দৃঢ়তা ও ঐক্য অতি জরুরী। এজন্য প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় করতে হবে।

এই সক্রিয় করনের লক্ষে এই সাংগঠনিক সভা। তিনি বলেন, এখন সময় এসেছে জেগে ওঠার। যে কোন সময়ে কেন্দ্র থেকে সরকার পতনের ডাক আসবে। এই ডাকে সাড়া দিয়ে সকল নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহবান জানান প্রধান অতিথি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin