রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী শাহ্ মখ্দুম থানা বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় রাজশাহী শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বোরবার বাদ আসর নগরীর শালবাগানস্থ্য বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহীদুন নাহার কাজী হেনা, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ বাবু ও রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটুসহ সকল অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থতা কামনা এবং সকল মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি ফরিদ শেখ, ইসমাইল হোসেন ও আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কালু, ১৫ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবলু, ২১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকতার হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কালাম, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর ছাত্র দলের সাধারণ সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি ও সহ-সভাপতি নাজমুস সাদাত সান, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিলন, আশরাফ, রন, হারান, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক ডলার ও সদস্য সচিব মৃদৃলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মালবাগান শাহী জামে মসজিদের পেশ ইমাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin