নিজস্ব প্রতিবেদক: রাসিক ৯নং ওয়ার্ডের উপনির্বাচনের আর মাত্র দুইদিন বাঁকী। আগামীকাল পাঁচ তারিখ মধ্যরাত শেষ হচ্ছে সকল প্রকার প্রচার প্রচারণা। প্রচারণার শেষ দিকে রাসেলের পক্ষে প্রচারানয় নামলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ। তিনি আজ সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত টিফিন কেরিয়ার প্রতিকের প্রচারণা করেন। এসময়ে প্রার্থী রাসেল জামান সঙ্গে ছিলেন।
প্রার্থীসহ রকি কুমার ঘোষ অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লা এবং বাসা-বাড়িতে যান এবং ভোটারদের নিকট টিফিন কেরিয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে রকি বলেন, রাসেল জামানের নির্বাচনী মাঠ অত্যন্ত ভাল। কোন রকম বিশৃংখলা না হলে রাসেল জামানকে কেউ পারজিত করতে পারবে না। কারন এই ওয়ার্ডের প্রায় প্রতিটি ভোটার রাসেলকে ভোট প্রদান করার জন্য প্রস্তুত হয়ে আছে বলে জানান রকি।
রকি আরো বলেন, রাসেল জামান একজন মুজিব সেনা। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন একজন নেতা। তিনি কাউন্সিলর হলে মেয়রের নেক দৃষ্টি ও সহযোগিতায় এই ওয়ার্ডের অভুতপূর্ব উন্নয়ন করতে পারবেন। সবদিক চিন্তা করে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট দিয়ে রাসেল জামানকে বিজয়ী করতে ভোটাদের অনুরোধ করেন তিনি। সেইসাথে সকলের দোয়া প্রার্থনা করেন রকি।