নিজস্ব প্রতিবেদক:রাত পোহালেই রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে টিফিন কেরিয়ার নিয়ে প্রতিদন্দিতা করছেন রাসেল জামান। তিনি শুরু থেকেই প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। জনমত জরিপে ভোটের দিকেও এগিয়ে আছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ তাঁর হয়ে প্রচারনা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। এছাড়া প্রায়দিন তিনি হাজার হাজার নারী- পুরুষ ভোটার ও সমর্থক নিয়ে পথসভা করেছেন। গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে সকল প্রকার প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখন চলছে ভোট প্রদানের প্রস্তুতি।
এরই মধ্যে আজ বুধবার বাদ যোহর রাসেল জামানের বিজয়ের জন্য দরগাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সদস্য সচিব আব্দুল বারী দুদু। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী শাহাদত হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।