রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নব নির্বাচিত কাউন্সিলর রাসেল

  • প্রকাশ সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান দলীয় নেতাকর্মী, সমর্থক ও আত্মীয়স্বজনদের সাথে নিয়ে কুমারপাড়াস্থ্য বঙ্গবন্ধু চত্বরে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে রাসেল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচচ.এম খায়রুজ্জামানের সঙ্গে নগর ভবনে সাক্ষাত করেন এবং ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময়ে রাসেল জামান বলেন, তিনি ৯নং ওয়ার্ডের শাসক হিসেবে নির্বাচিত হননি। তিনি সেবক হিসেবে নির্বাচিত হয়েছেন। আর তাঁকে নির্বাচিত করেছেন এই ওয়ার্ডের জনগণ। বিপুল ভোটে তাকে বিজয়ী করার জন্য অত্র ওয়ার্ডের ভোটার, সমর্থক ও জনগণকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে এই ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সঠিকভাবে সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সেইসাথে রাজশাহীর উন্নয়নের রপকার জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামানের সুদৃষ্টি কামনা করে রাসেল বলেন, বর্তমান মেয়র জনবান্ধব এবং রাজশাহীর উন্নয়নের একমাত্র নেতা। তিনি তাঁর ওয়ার্ডের দিকে সুদৃষ্টি রাখবেন এবং যে সকল উন্নয়নমূলক কাজ বন্ধ আছে সেগুলো চালু এবং যেগুলো চলমান আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন রাসেল। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আপেল, শাহিন, দিপু, অপু, রিমন, রাসেল, শামীম, তপু, হিমেল, জাফর, আশিক ও জেনিকসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

উল্লেখ্য রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। এই শূুণ্য পদে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে রাসেল জামান ৩ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদন্দী ঠেলাগাড়ি প্রতীকে এ.কে.এম রাশেদুল হাসান টুলু পেয়েছিলেন ১ হাজার ৫৫১ ভোট। এছাড়াও রেডিও প্রতীকে শামিমুর রহমান রিডার ৯১১ ভোট, করাত প্রতীকে সাইফুল্লাহ শান্ত ৪৭ এবং ঘুড়ি প্রতীকে সোহরাব হোসেন বাবু ৩৮ ভোট পেয়েছিলেন।

এই ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ৬ হাজার ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন বলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সুত্রে জানা যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin