নিজস্ব প্রতিবেদক: তৈরী পোশাক ও অন্যান্য পণ্যের সমাহার নিয়ে রাজশাহীতে ‘হ্যাভেন অন’’ এর শোরুম (রাজশাহী শাখা) উদ্বোধন করা হয়েছে। রাজশাহী নিউ মার্কেট রোড রানীবাজারস্থ সুইস হোটেলের নিচে অবস্থিত প্রতিষ্ঠানটি আজ সোমবার (১১অক্টোবর) দুপুর ১২টার দিকে উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শোরুম পরিদর্শন করেন। সেইসাথে ব্যবসায় সাফল্য অর্জনে জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া পৌর আওয়ামীলীগ নেতা জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক অ্যাডোনিস বাবু তালুকদার, ঢাকার ব্যবসায়ী বিল্লাল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন লাভলু। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শুধিজন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, এখানে পুরুষদের আধুনিক ও রুচিসম্মত শার্ট, প্যান্ট ও টি-শার্টসহ অন্যান্য পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হবে।