রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল ইউপিতে ফেয়ার প্রাইচ চাল বিক্রয়ের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’, এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য বান্ধব ১০টাকা কেজি দরে চাল বিক্রি। আজ সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই চাল বিক্রির উদ্বোধন করেন ৪নং রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

এসময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের মানুষকে ১০টাকা কেজি দরে চাল খাওয়ানোর ঘোষনা দিয়েছেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এই চাল প্রদান অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন, কোন মানুষ যেন না খেয়ে না থাকে তার জন্য সরকার সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছেন। করোনাকালীন সময়েও সবার মধ্যে খাবার অন্যান্য সামগ্রী তুলে দিয়েছেন। নগদ অর্থ প্রদান করেছেন।

এছাড়াও দেশের জনগণকে মহামারী করোনা থেকে বাঁচাতে বিনামূল্যে টিকা প্রদান অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। আগামী ইউপি নির্বাচনে তাঁকে আবার মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এই কাজে সর্বাত্বক সহযোগিতা করায় তানোর-গোদাগাড়ীর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে এই চাল বিক্রির উদ্বোধন করেন চেয়ারম্যান।

ডিলার সুজা উদদৌলা বলেন, এই ওয়ার্ডে তাঁর আয়ত্বে মোট ৫১৬ জন কার্ডধারী রয়েছেন। সকলের মধ্যে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

এসময়ে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ও গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের রাজা নিরেন চন্দ্র খালকো, আওয়ামী লীগ নেতা এখলাসুর রহমান, রিশিকুল ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোদা বকস কাজল, সাধারণ সম্পাদক খবিরউদ্দিন নয়ন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমৃত কুমারসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও কার্ডধারীগণ

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin