রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ডিজিটাল সাদা ছড়ি, নিরাপদে পথ চলি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে পিটিআই হলরুমে এক আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন তিনি। রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।
মেয়র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গড়ছেন। সকল ধর্মের, সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে দেশ গড়ছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি আরিফ শেখ ও রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার। স্বাগত বক্তব্য দেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin