রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ব্যবসা বাণিজ্যের প্রসারে নৌবন্দর স্থাপন করা হবে:মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সাবধানে গাড়ি চালান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না’ এই স্লোগানকে সামনে রেখে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য বন্ধু সুরক্ষা নামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। নিটল মটরস তাদের বাণিজ্যিক গ্রাহকদের নিয়ে এই সভা করেন। কোভিড পরিস্থিতিতে কিভাবে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করা সে যায় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, সার্ক টাটা মটরস্ লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা, টাটা মটরস্ বাংলাদেশের কান্ট্রি হেড সাধু প্রকাশ সিং ও নিটল মটরস্ লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং এর সিইিও মোহাম্মদ তানবীর শহীদ।

উপস্থিত ছিলেন দাদু মটরস্ এর সত্বাধীকারী ও নিটল মটরস্ এর আঞ্চলিক ডিলার রেজাউল কবীর শরীফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি রবিউল ইসলাম সরদার ও রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এবং রাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। এছাড়াও নিটল মটরস্ লিমিটেড রাজশাহী অফিসের অন্যান্য কর্মকর্তা ও নিটল মটরস্ এর গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, টাটার ট্রাক ও কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন বিশ্বের অনেক দেশে চলমান রয়েছে। এই যানবাহন ক্রয় করে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করে যেতে পারেন। রাজশাহী শিল্প কারখানা গড়ে তোলার জন্য নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যানকে আহবান জানান। মেয়র আরো বলেন, রাজশাহীতে ব্যবসা বাণ্যিজের প্রসার ঘটানোর জন্য নৌবন্দর করা হবে। পাঁচ বছর পরে হলেও নৌবন্দর করা হবে। এটা হলে রাজশাহীর সাথে পার্শবর্তী দেশ ভারতসহ অন্যান্য রাষ্ট্রের সাথে নৌপথে পণ্য আনা নেয়া করা যাবে।

মেয়র বলেন, রাজশাহীতে শিল্প পার্ক করা হচ্ছে। এই পার্কে ভারতের ব্যবসায়ীদের যৌথভাবে শিল্প কারখানা করার জন্য আহবান জানান। আর এই কাজে সহযোগিতা করার জন্য চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদকে অনুরোধ করেন মেয়র। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে। যোগাযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক ও রাজনৈতিক কলহ না থাকায় দেশ উন্নত দেশের দারপ্রান্ত পৌঁছে যাচ্ছে। এখন বেশী বেশী শিল্প কারখানা হলে বেকারত্ব কমে আসবে বলে বক্তব্যে উল্লেখ করনে তিনি।

সভাপতি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, তিনি রাজশাহীতে একটি ব্যাটারী কারখানা করবেন। সেইসাথে নৌবন্দর করার জন্য তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। শুধু তাই নয় রাজশাহীতে দুইটি কারখানা তিনি করেছেন। এখান থেকে ট্রাকের বডি দেশের বিভিন্ন স্থানে এবং দেশে বাহিরে যাচ্ছে বলে জানান তিনি। উপস্থিত অতিথিদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সোনার হাঁসকে বাঁচিয়ে গ্রাহক ও ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নেবেন তা তিনি মেনে নেবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে টাটা কোম্পানীর যানবাহন ব্যবহার করার জন্য তিনি উপস্থিত ব্যবসায়ী, গ্রাহক ও চালকদের অনুরোধ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin