রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা যেন নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। পাশাপাশি যেন তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা এই কোভিডের সময়ে অনলাইনে এবং সামনা-সামনি ক্লাস শুরু করতে যাচ্ছেন। এখন অনেক চ্যালেঞ্জ। আপনাদের অনেক নতুন স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। সে জন্যে সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা এবং পরামর্শে আপনাদের জন্য অনার্স ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে আপনারা নানারকম দক্ষতা নিয়ে গড়ে উঠতে পারেন। দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন। নিজেরা উদ্যোক্তা হতে পারেন, কিংবা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে নানা সুযোগ তৈরি হয়, সেটি গ্রহণ করতে পারেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সৃষ্টির বিপ্লব সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে ইতিহাস চেতনা থাকতে হবে। একইসঙ্গে আশা করবো, এই প্রজন্ম সমসাময়িক বিশ্ব সম্পর্কে সব রকমের ধারণা নিয়ে একটি সঠিক ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মনিয়োগ করবে।’

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের বিজ্ঞান ভাবনা, অসাম্প্রদায়িক সমাজ আমাদের ধর্মনিরপেক্ষ সমাজ, গণতান্ত্রিক সমাজ, এই যে অভিষ্ঠ লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নবীন প্রজন্ম নিজেদের তৈরি করবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin