নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পক্ষে স্বাক্ষী গ্রহন শেষ হয়েছে। এখন শুরু হবে আসামীদের পক্ষে ছাপাই সাক্ষী গ্রহন। আজ রোববার রাজশাহী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক অনুপ কুমার আগামী মঙ্গলবার ছাপাই স্বাক্ষী গ্রহনের তারিখ নির্বারণ করেছেন বলে বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু জানান।
তাঁরা উভয়ে বলেন, এই মামলার মোট ২৯জন স্বাক্ষী রয়েছে এর মধ্যে এ পর্যন্ত মোট ২২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা শেষ হয়েছে। আসামী পক্ষ থেকে ছাপাই স্বাক্ষী গ্রহনের আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে দিন ধার্য্য করেছেন। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। মোট পাঁচজন ছাপাই স্বাক্ষী দেবেন বলে জানান তারা।
তবে খুব দ্রুত সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে সাক্ষী গ্রহন শেষে এই মামলার দ্রুত রায় হবে বলে আশা করেন তাঁরা। এ সময়ে আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারা এখন জামিনে মুক্ত রয়েছেন।