বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

আন্ত:কলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসবের সিদ্ধান্ত

  • প্রকাশ সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৬৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী মহানগরীর বেসরকারি কলেজ সমূহের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী “বেসরকারি আন্ত:কলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব”অনুষ্ঠিত হবে। কবি এএমএম আরিফুল হক কুমারের সভাপতিত্বে বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত সকল কলেজের অধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এবং শাহমখদুম কলেজের সভার ধারাক্রমে বঙ্গবন্ধু কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব উপাধ্যক্ষ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ড. গোলাম মাওলা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, অধ্যক্ষ নূরুল ইসলাম, অধ্যক্ষ গোলাম গাউস, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অধ্যক্ষ তাজবুল ইসলাম, অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, অধ্যক্ষ মহসিন আলী, উপাধ্যক্ষ সামিনুর রহমান, প্রভাষক ফারুক হোসেন ও প্রভাষক জিয়াউর রহমান।

দুটি পর্বে এই আয়োজন হবে। ১ম পর্বে ১২টি ইভেন্টে প্রাতিষ্ঠানিক ও আন্ত:কলেজ পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ২য় পর্বে ক্রীড়া অনুষ্ঠান। ১ম পর্ব সাংস্কৃতিক প্রতিযোগিতা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ক্রীড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারী/২০২২ এ অনুষ্ঠিত হবে।
সহ-পাঠক্রমিক কার্যাবলীর নিয়মিত আয়োজনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের নিজেদের সামর্থ্য বাড়ানো এবং শিক্ষাক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি এই আয়োজনের উদ্দেশ্য। “ঐক্য, সম্মান, জীবনদক্ষতা” এই শ্লোগানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় এই আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin