রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

১৯ জুন থেকে আবার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: আগামী ১৯ জুন থেকে আবারও করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। আজ বুধবার (১৬ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

ডা. নাজমুল বলেন, ১৯ জুন থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হবে। ঢাকার যেসব মেডিক্যাল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেওয়া শুরু করবো। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin