নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর এর নব-গঠিত অহবায়ক কমিটির সদস্যদের রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আব্দুল কাদের বকুলকে আহবায়ক, রফিকুল ইসলাম রবিকে সদস্য সচিব ও শরিফুল ইসলাম জনিকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করায় বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রাজশাহী বিভাগীয় টিমের সদস্যবৃন্দসহ নব-গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে তারা এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের নায্য অধিকার ও দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবে বলে শুভেচ্ছা প্রদানকারী নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।