নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ নভেম্বর অন্যান্য স্থানের ন্যায় রাজশাহী পবা উপজেলার সকল ইউনিয়ন সমুহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৫নং হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফারুক হোসেন। তিনি গতকাল পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের নিকট তার মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়য়ার সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোস্তাক হোসেন, জাকীর হোসেন, সামজাদ আলী, নয়ন, হযরত আলী ও নাঈম হোসেন। এছাড়াও শত শত সমর্থক ও ভোটার তার সঙ্গে উপজেলায় এবং ফারুক এর পক্ষে নানা ধরনরে স্লোগান দিতে থাকেন। এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় অত্র ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন তিন হাজার পাঁচশত এর উপরে। আর সেখানে প্রতিদন্দিতায় নেমেছেন সাতজন প্রার্থী।
এদিকে প্রার্থী ফারুক হোসেন বলেন, এলাকার তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়াও তিনি এলাকার জনগনের জন্য অনেক কাজ করেছেন। আগামীতে নির্বাচিত হলে আরো কাজ করবেন বলে জানান তিনি। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি ভোটারকে ভূল না করে তাকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন ফারুক।