নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১১ তারিখ গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন রিশিকুলবাসীর মনোনীত প্রার্থী মুখলেসুর রহমান মুকুল। তিনি অটোরিক্সা মার্কা নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। আজ মঙ্গলবার সকালে অত্র ইউনিয়নের বামলাইল, চব্বিশনগর ও ফুলবাড়িসহ বিভিন্ন গ্রামে তিনি প্রচারণা করেন। তাঁর আগমনে এলাকায় ভোটার ও মানুষের মধ্যে উৎসবের সৃষ্টি হয়। সমর্থকগণ নানা স্লোগানে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি অত্র এলাকাসমুহের প্রায় সকল বাড়িতে বাড়িতে যান। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জনগণের সাথে দেখা করেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন। এদিনও জনগণ বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু সম্পর্কে না নেতিবাচক মন্তব্য করেন। এসব কারনে তারা টুলুর দিক থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছেন বলে উল্লেখ করেন। আর যতই বাধা আসুক এবার তারা অটোরিক্সায় ভোট প্রদান করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন।
তারা আরো বলেন, টুলু একজন স্বল্প শিক্ষিত ব্যক্তি। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা এবং এলাকার উন্নয়ন করা যায় তা জানে না। বিধায় এই ইউনিয়নে তার মেয়াদে কোন উন্নয়ন হয়নি। শুধু তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। গ্রাম ছেড়ে তিনি এখন শহরে বসবাস করছেন। আবারও টুলু নির্বাচিত হলে তার নিকট আর কেউ যেতে পারবে না বলে মন্তব্য করেন তারা। এজন্য ভূল না করে মুকলকে অটোরিক্সা মার্কায় ভোট প্রদান করার আহবান জানান তারা।
নির্বাচনে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাইলে মুখলেসুর রহমান মুকুল বলেন, তিনি একজন আওয়ামী লীগের একনিষ্ট কর্মী। এই ইউনিয়নের তাঁর অনেক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তিনি আওয়ামী লীগের বিরোধী নন উল্লেখ করে বলেন, নির্বাচনে বিজয় লাভ করলে জনগণের সেবক হিসেবে তিনি কাজ করবেন। শাসকের ভূমিকায় তিনি থাকবেন না। জননেত্রী শেখ হাসিনার মুখ যেন উজ্জল থাকে সেই কাজগুলো তিনি করে যাবেন। বর্তমান চেয়ারম্যানের ন্যায় দলের এবং প্রধানমন্ত্রীর অসম্মান তিনি করতে চান না। অত্র ওয়ার্ডের স্থবির হয়ে পড়া কার্যক্রম বেগমান করা, কৃষিতে উন্নয়ন এবং জনগণের ভোগান্তি লাঘব করবেন বলে প্রতিশ্রুতি দেন মুকুল।
তিনি আরো বলেন, রিশিকুল ইউনিয়নের বেকারত্ব দূরী করনে কৃষি জমি অক্ষত রেখে অত্র ইউনিয়নকে একটি ইন্ডাষ্ট্রিয়াল জোন করার চেষ্টা করবেন। এই সব কাজগুলো করে এই ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়নে পরিণত করতে অটোরিক্সা মার্কায় ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ প্রার্থনা করেন প্রার্থী মুকুল।