নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহনগরের ৮টি থানার আয়োজনে রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বলা হয় অথর্ব ও অযোগ্য এবং বিকালঙ্গ কমিটি হয়েছে। এই কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি হিমেল, রান্টু, বনি সরদার, মামুন ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক আহমেদ হোসাইন, শাহমখদুম থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাসিম খান, চন্দ্রিমা থানা যুবদলের আহবায়ক ফাইজুল হক ফাহি, রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাঁধন, কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের আহবায়ক আনারুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব, কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক টিপু, মতিহার থানা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বশিরউদ্দিন সনি, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক মির্জা ইমরুল মুন্না, আশরাফুজ্জামান সজীব, রাকিব হোসেন ও শফিক মাহমুদ তন্ময়।
এছাড়াও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, এস এম তৌহিদ দুর্লভ, জুয়েল ইসলাম, শামীম, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম-আহবায়ক রবিনউল হাসান জাহিদ, সুমন সরদার, রফিক, সাইফুল, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম জনি, আমিন, রিয়াজউদ্দিন, তানভীর আহমেদ হীরা রাজপাড়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলাম আপেল, হাসেম শেখ, মিলন, বাশির, কাশিয়া ডাঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক, সাইরুল ইসলাম, পলাশ, জাকাউল,কাওসার হোসেন রনি আহমেদ সুমন, মতিহার থানার দক্ষিণ যুবদলের যুগ্ম-আহবায়ক তনময় মোল্লা, আল মামুন বাবু, আলমগীর, সহ ৮টি থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহরে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাশালী সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি এবং মেয়রের মত গুরুত্বপূর্ণ পদেও যুবদল থেকেই সরাসরি প্রতিষ্ঠা পেয়েছে। দল ও দেশের এই দুঃসময়ে বিগত দুই বছরে করোনা কালিন সময় অসহায় ও মামলা হামলার শিকার দলীয় কর্মীদের মাঝে দিনের পর দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরন করে মহানগর যুবদল ব্যপক আলোরণ সৃষ্টি করেছে। কিন্তু ঠিক তখন এই গোছালো সংগঠনকে এক পেষি ও আঙ্গাবাহ করার জন্য উঠেপড়ে লেগে যায়। তারই ধারাবাহিকতায় ভুলতথ্য বিভিন্ন জায়গায় দিয়ে রাজশাহী মহানগর যুবদলের একটি অযোগ্য আহ্বায়ক কমিটি ঘোষণা করানো হয়েছে। একটি কর্মীবান্ধব সংগঠনকে একেবারেই অযোগ্য ও অন্ধলোকদের দিয়ে কমিটি গঠন করায় তারা ভীষণ হতাশ।
নব গঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটির প্রথম মিছিলই প্রমাণ করে রাজশাহী মহানগর যুবদলের আজকের করুন অবস্থা। এ প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশ নায়ক তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ব্যবস্থা নেওয়ার অনুরোধ সমাবেশ থেকে অনুরোধ জাননো হয়।