রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর ফুটপাতে শুরু হয়েছে শীতের পোষাক বিক্রি

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। সকালে ধানের ও অন্যান্য লতাপাতার ডগায় ঝকঝকে শিশির পরে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও রাতে শীতের আমেজ কিছুটা হলেও অনুভূত হচ্ছে। এখনো শীত মৌসুম না পড়লেও বাংলাদেশে আশ্বিন মাসের শেষ দিক থেকে শরীর শিন শিন করতে শুরু করে। কিন্তু এবার ছিলো তার উল্টো। রিতিমত ফ্যান চালিয়ে ঘুমানো থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে হতো। কিন্তু এই কার্ত্তিক মাসে এখন শীত অনুভূত হতে শুরু করেছে।

আর এই শীতকে মোকাবেলা করতে ইতোমধ্যে বাজারের ফুটপাতে পুরাতন গরম কাপড় নিয়ে পশরা সাজিয়ে বসে পড়েছে ব্যবসায়ীরা। আজ শুক্রবার সকালের দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই শীতের কাপড় বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা বলেন, গতবারের অনেক কাপড় রয়েছে। এছাড়াও কিছু নতুন কাপড় এসেছে। এগুলো নিয়ে ব্যবসা শুরু করেছেন। বিক্রিও খারাপ নয়। জনগণ আসছে, দেখছে, পছন্দের গরম কাপড় ও ফুল শার্টসহ অন্যান্য কাপড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।

ক্রেতা আব্দুল মতিন, মোমিনুল হক, আজাদ ও সোহেল রানাসহ অন্যান্যরা বলেন, এই পুরাতন কাপড়ের মধ্যে অল্পদামে অনেক ভাল কাপড় পাওয়া যায়। তাই তারা দেখছেন এবং পছন্দ হলে ক্রয় করছেন। তারা আরো বলেন, এখনো জোড়ালোভাবে শীত পরেনি। শীত বেশী পরা করলে এ ধরনের পোশাকের দোকানও বেশী বসবে, আর সেখানে ভাল মানের গরম কাপড়ও পাওয়া যাবে বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin