নিজস্ব প্রতিবেদক: আসছে ১১ নভেম্বর অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর গোদাগাড়ী রিশিকুল ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্র্থী মুখলেসুর রহমান মুকুল অটোরিরক্সা প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে মুকুলের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে বলে স্থানীয় জনগণ বলেন।
আজ শনিবার বিকেলে মুকুল অত্র ইউনিয়নের চব্বিশনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এসময়ে জনগণের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। কারন এবার ইউনিয়নবাসী পরিবর্তন চায়। গত বছর বর্তমান চেয়ারম্যানকে ভোট দিয়ে ভূল করেছিলেন বলে জানান ভোটাররা। তারা আরো বলেন, টুলু একজন দুুর্নীতি পরায়ন ও দেমাগি লোক। এছাড়াও শিক্ষাগত যোগ্যাতা নাই বললেই চলে।
এসকল মানুষের এমন গুরুত্বপূর্ণ পদে থাকা ঠিক নয় বলে তারা অভিমত ব্যক্ত করেন। ভোটররা এবার কারো কথায় বা কারো ভয়ে শহিদুল ইসলাম টুলুকে ভোট দেবেন না। তারা এবার অটোরিক্সায় ভোট প্রদান করে জয়যুক্ত করবেন বলে জানান তারা।
বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রার্থী মুকুল বলেন, নৌকার প্রার্থীও আওয়ামী লীগ করেন, তিনিও আওয়ামী লীগে করেন। প্রার্থক্য শুধু মনোনয়ন। কিন্তু দল মনোনয়ন দিতে ভূল করলেও ভোটারগণ এবার ভূল করবেন না। কারন বর্তমান চেয়ারম্যান সম্পর্কে জনগণ ভাল করে জানেন। এমন কোন অন্যায় নাই,যা তার দ্বারা সংগঠিত হয়নি। যুবতী মেয়ে থেকে আদিবাসী নারীরা তার কবল থেকে রক্ষা পায়নি। শুধু তাইনয় ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতার টাকা ও চাল আত্মস্বাত, আশ্রয়নের ঘর দেয়ার নামে অবৈধভাবে জনগণের নিকট অর্থ নেয়া থেকে শুরু করে সাধারণ জনগণের নিকট থেকে ধার হিসেবে টাকা নিয়ে রেখেছে। এছাড়াও তার আমলে চেয়ারম্যানের উন্নয়ন ছাড়া আর কোন উন্নয়ন হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি যা ইচ্ছা তাই মনে করছেন। তিনি তার কর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি। কিন্তু এতে তিনি ভয় পাননা বলে জানান তিনি। সেইসাথে ভোটারদের কোন প্রকার ভয় না করে ১১ তারিখ অটোরিক্সা মার্কায় ভোট প্রদান করার জন্য অত্র ইউনিয়নের ভোটারদের অনুরোধ করেন মুকুল।