নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌর বিএনপি’র উদ্যোগে মৃত বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর নওহাটা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম ডাক্তার আমিনুল হকের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অত্র ওয়ার্ডের বসন্তপুর পালপাড়া গ্রামে দোয়া মাহফিলে নওহাটা পৌর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথি বলেন, সরকারের সময় ঘনিয়ে আসছে। নিত্যপন্যের মূল্য অস্বাভিক হারে বৃদ্ধি পাওয়ায় জনগনের নাভিশ্বাস উঠে গেছে। এছাড়াও সম্পূর্ন হটকারী সিদ্ধান্ত নিয়ে জালানী তেল যেমন ডিজেল, কেরোসিন এবং সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। খুব অল্প সময়ের মধ্যে ১২ কেজি ওজনের একি সিলিন্ডারের দাম প্রায় ৫০০ টাকা বেড়ে গেছে। সরকারের দুর্নীতি, এমপি, প্রয়োজনীয় অধিক মন্ত্রী ও আমলাদের অযাচিত ব্যয় মিটাতে এবং হাজার হাজারা টাকা লোপটা করার লক্ষে এই অবৈধ সরকার সব কিছুর মূল্য বৃদ্ধি করে জনগণকে নরকের মধ্যে ফেলে দিয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
এই অবস্থা হতে পরিত্রাণ পেতে আন্দোলনের কোন বিকল্পা নাই। বিএনপি খুব দ্রুত সময়ের মধ্যে এই বিনা ভোটে নির্বাচিত সরকারের পতনের আন্দোলনের ডাক দেবে। এই আন্দোলনে দেশবাসীকে রাজপথে নেমে এই অবৈধ সরকারের পতনের জন্য কঠোর আন্দোলন করার আহবান জানান মিলন। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অসুস্থ বিএনপি নেতৃবৃন্দ এবং মৃত সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, নওহাটা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাবেক চেয়ারম্যান রমজান আলী, পৌর বিএনপি নেতা গোলাম মোর্তজা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, মোজাফফর হোসেন মুকুল, শরিফুর রহমান, পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম, ইউসুব রানা উজ্জল, আব্দুল জলিল, আতর আলী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজমুল হক, মনির হোসেন, হেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হানুল আলম, কাউন্সিলর পারভেজ, যুবদল নেতা এ্যাডভোকেট পিটার, মাহাবুব, রিয়াদ, সুইট, আকতারুল, সাজ্জাদ, আজাদ, মোমিনুল, মিলন, মকছেদ, জিয়া, ওয়াসিম, রক্সি, পরশ, নওহাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল, সদস্য সচিব সজল, ছাত্র নেতা মেহেদী, সাকিব ও সাব্বির।