রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সাইদুর রহমান স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৪ তারিখ থেকে দেশব্যাপি শুরু হতে যাচ্ছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষে রাজশাহী সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ রোববার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত নগরীর পদ্মা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী বিশ্বাবিদ্যালয়ে ডেপুটি রেজিষ্টার আব্দুল মালেক, উপদেষ্টা সদস্য শফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্কুলের মাওলানা শিক্ষক বেলাল হোসাইন। এছাড়ার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ৩৫জন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটা কোন বিদায় নয়। শুধুমাত্র স্থান পরিবর্তন করা। সামনে ভবিষ্যৎ গড়ার মূল সময়। এই সময়টাকে কেউ অবহেলা করলে তার জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। শিক্ষার্থীদের লেখাপড়া একমাত্র লক্ষ এবং উদ্দেশ্য হওয়া উচিৎ। পাশাপাশি শরীর ও মননশীলতা তৈরীতে খেলাধুলা করা ও বিনোদন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তিনি সকল শিক্ষার্থীকে পরীক্ষায় ভালভাবে প্রশ্ন বুঝে উত্তর দেয়ার জন্য পরামর্শ দেন প্রধান অতিথি। বক্তব্য শেষে সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে এস.এস.সি পরীক্ষার্থীদের মাথা ঠান্ডা রেখে এবং প্রশ্নপত্র বুঝে উত্তর দেয়া এবং অসাধু পথ অবলম্বন না করার জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin