রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী জেলা বিএনপির আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন কার হয়। আজ রোববার বিকাল ৪টায় দিবসটি উপলক্ষে নগরীর বড়কুঠি এলাকার একটি কনভেনশন সেন্টারে জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সদস্য গেলাম মোস্তফা মামুন।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য মতিউর রহমান মন্টু ও দেবাশীষ রায় মধু, সদস্য অধ্যাপক আবদুস সামাদ, অধ্যাপক নজরুল ইসলাম, মহিলা দল রাজশাহী বিভাগীয় টিম লিডার ও সাবেক সাংসদ জাহান পান্না, সৈয়দ মোহাম্মদ মহসিন, এ্যাডভোকেট মাইনুল আহসান, জাকিরুল ইসলাম বিকুল, মকবুল হোসেন, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন, সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুর হক জুম্মা, জিএম জিয়াউর রহমান, সামসুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিজান, তোফায়েল হোসেন রাজু ও অধ্যাপক সিরাজুল ইসলাম।

জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, আলম মাস্টার ও আশরাফুল আলম প্রিন্স, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বর্তমান আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগমম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন ও দপ্তর সম্পাদক রোমেনা হোসেন ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন কনক ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জন্ম না নিলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা হতনা। আর এই ঐতিহাসিক ঘোষনা না আসলে বাংলাদেশ নামে কোন ভূখন্ড তৈরী হতনা। প্রেসিডেন্ট জিয়ার সাহসিকতা ও দেশপ্রেম দেখে ১৯৭৫ সালে এই দিনে সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে এই মহান নেতাকে জেল থেকে মুক্ত করেন। এরপর থেকে তিনি যুদ্ধবিধস্ত দেশেকে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করেন। তাঁর সংক্ষিপ্ত জীবদ্দশায় বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনন্য মর্যায়দায় আসিন করেন বলে তাঁরা বক্তব্যে তুলে ধরেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষিতে সাফল্য পেয়েছিলো তাঁর আমলেই। সেই ধারাবাহিকতা আজও চলে আসছে। কিন্তু এই সরকার কৃষিখাত এবং কৃষককে সমুলে ধ্বংশ করতে ষড়যন্ত্র শুরু করেছে। জালানী তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সেইসাথে প্রায় সময় বিদ্যুতের মুল্য বৃদ্ধি করে নিত্যপন্য দ্রব্যের মূল্য আকাশচুম্মি করে ফেলেছে। এছাড়াও সরকারের দূর্নীতির কারনে দেশের টাকা বিদেশে পাচার হওয়ায় বর্তমানে দেশ তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছে। এই ঝুড়ি ভরতে সরকার সাধারণ জনগণকে বিপদে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি এই সরকারের পদত্যাগ দাবী করেন। আর পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin