নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের সাতটি থানা যুবদলের আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সকল বক্তারা স্মৃতিচারণ করেন এবং সদ্য রাজশাহী মহানগর যুবদলের কমিটি নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কাছে একটি সুষ্ঠ তদন্তের দাবি জানান।
আলোচনা সভায় বক্তারা ভুল তথ্যের মাধ্যমে রাজশাহী মহানগর যুবদল কে নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি মজিউল আহসান হিমেল, রান্টু, সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপু,শাহমখদুম থানা যুবদলের আহবায়ক নাসিম খান।
কাশিয়াডাঙ্গা থানা যুবদলের আহবায়ক আনারুল ইসলাম, রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাঁধন, চন্দ্রিমা থানা যুবদলের আহবায়ক ফাইজুল হক ফহি, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব, রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম আপেল, হাসিম শেখ, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম-আহবায়ক রাকিব হোসেন, শফিক মাহমুদ তন্ময়, সজীব ও মুন্না।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাইরুল ইসলাম, কাউসার, সুমন, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল হাসান জাহিদ, সাইফুল, রফিক, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিন, মনিরুল ইসলাম জনি, তানভির আহমেদ হীরা, বোয়ালিয়া থানা পূর্ব যুগ্ম-আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, জুয়েল ও তৌহিদ দুর্লভসহ সাতটি থানার সদস্য ও রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।