নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ও রাসিক ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সারওয়ার আলী জটিল রোগে আক্রান্ত। আজ রোববার সন্ধ্যায় তাকে দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে বাসায় যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি রোগির পাশে বেশ কিছুক্ষণ বসেন এবং অবস্থা সম্পর্কে জানেন। পরে তার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ ডলার ও আব্দুস সালাম, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ডাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু তালহা সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দল নেতা মোমিনুল ইসলাম মিলু, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল হাসান পরাগ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমন, ১৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাকিব ইসলাম রিদয়, রোহান খান, সাদকাতুর রহমান জিদান ও আবু হুরাইয়া মাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।