রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ে শেষ করার নির্দেশ মেয়রের

  • প্রকাশ সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও ঠিকাদারদের সাথে উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন রাসিক মেয়র।

মেয়র লিটন বলেন, মহানগরীর উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে ৯০১ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। যার অনেকগুলি কাজ চলমান রয়েছে। অনেকগুলি কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। ওয়ার্ড পর্যায়ে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। মহামারি করোনা ও বর্ষার কারণে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটেছে। আগামী কয়েক মাস নগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে চলমান এসব উন্নয়ন কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র।

সভায় রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, বুধপাড়ায় আরেকটি ফ্লাইওভার নির্মাণ, সিন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছোটবনগ্রামে শেখ রাসেল শিশুপার্ক, বিসসিমলা থেকে সিটি হাট, ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল, তালাইমারি থেকে কাটাখালি সড়ক প্রশস্তকরণ কাজসহ মহানগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা নির্মাণসহ নগরীর সকল উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিররবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin