রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ষড়যন্ত্র করে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১১ নভেম্বর ২০২১ ইং তারিখ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫নং গোগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আনারস প্রতিকে নিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী হযরত আলী। কিন্তু তার পক্ষের ফলাফল গভীর রাতে পরিবর্তন করে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমানকে বিজয়ী ঘোষনা করা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর ভাটাপাড়াস্থ্য একটি কমিউনিটি সেন্টারে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি চেয়ারম্যান প্রার্থী হযরত আলী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোটের মাধ্যমে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহন করেন। এই নির্বাচনে তিনি ৫১৪ ভোটে জয়লাভ করেন। অত্র ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রের ফলাফল সিট অনুযায়ী তিনি ৯৮০১ ভোট পান। আর তাঁর নিকটতম প্রতিদন্দি মজিবর রহমান (নৌকা প্রতিক) পান ৯২৮৭ ভোট। প্রতিটি ফলাফল সিটে নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেন এবং সিলমোহর দেন। তিনি বলেন, এই ইউনিয়নে খুব সুন্দরভাবে আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। কোথাও কোন গোন্ডগোল হয়নি। ভোটারগণ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করেছেন।
তাঁর বিজয় সম্পর্কে পুরো ইউনিয়নবাসী জানেন। শুধু তাই নয় বিজয় নিয়ে বিভিন্ন নিউজ পোর্টালেও খবর প্রকাশিত হয়। এরপর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় হতে বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল দেয়ার পূর্বে গড়িমসি শুরু করেন নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসার। তারা ফলাফল দিতে নানা ধরনের তাল বাহানা শুরু করেন। এক পর্য়ায়ে রাত ২টার পরে ফলাফল পাল্টে দিয়ে পরাজিত চেয়ারম্যান মজিবর রহমানকে ( নৌকার প্রার্থী) নির্বাচন অফিসার বিজিত বরে ঘোষনা করেন। যা সম্পূর্ণ বেআইনি। তিনি এর তীব্র নিন্দা জানান এবং তার প্রার্থিতা ফিরিয়ে দিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট দাবী করেন।

তিনি বলেন, চেয়ারম্যান মজিবরের অন্যান্য অত্যাচার ও দূর্নীতি থেকে বাঁচতে দলমত নির্বিশেষে ইউনিয়নবাসী তাঁকে নির্বাচন করার জন্য বলেন। তাদের কথা রাখতে এবং ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবা সঠিকভাবে করার জন্যই আমি নির্বাচনে অংশগ্রহন করেন এবং জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কিন্তু পরিতাপের বিষয় হলো সরকারী দলীয় এমপি ও নেতারা অত্যন্ত জঘন্য মনমানষিকতার পরিচয় দিয়ে তাকে আবারও জোর করে পরাজিত করেন। আর সেইসাথে পরাজিত দলীয় চেয়ারম্যান প্রার্থীকে বিজয় ঘোষনা করেন।

এই সকল কুচক্রী মোহলের ষড়যন্ত্র জনসমক্ষে তুলে ধরে তাদের মুখোশ উন্মোচন করার জন্য সাংাদিকদের প্রতি আকুল আবেদন জানান তিনি। সেইসাথে আবারও তাঁর প্রার্থীতা ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সমেয় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি সারমিন আফরোজ চৈতী ও মেয়ে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin