নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহীতে গণ অনশন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর অলোকার মোড়ে রাজশাহী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই গণ অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গণ অনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু। রাজশাহী বার কাউন্সিলের সাধারন সম্পাদক পারভেজ তৈফিক এলাহি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন।

আরো বক্তব্য রাখেন জাহান পান্ন,সাবেক এমপি,জেলা বিএনপির সদস্য , অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, সিরাজুল ইসলাম,রফিকুল ইসলাম রফিক,তোফায়েল হোসেন রাজু,শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক জুম্মা।
জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসন উজ্জল, জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মালেক, বাগমারা উপজেরা বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু, চারঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী তালুকদার, বাঘা পৌর বিএনপি’র সভাপতি কায়েম উদ্দিন, সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের বর্তমান আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন ও দপ্তর সম্পাদক রোমেনা হোসেন ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের , সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো ও যুগ্ম সম্পাদক শামীম সরকার,জেলা জিসাস এর সবাপতি নাসিম রেজা সুজনসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ্য। তিনি জীবন মরনের সন্ধিক্ষণে রয়েছেন। তাঁকে এই মুহুর্তে বিদেশে নিয়ে চিকিৎসা করা অত্যন্ত জরুরী। তারা আরো বলেন, এই সরকারের এম.পি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও তাদের কোন বিচার হচ্ছেনা। অথচ বেগম খালেদা জিয়া কোন প্রকার অন্যায় না করেও মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে সাজা প্রদান করা হয়েছে। এই সরকার বেগম জিয়াকে ভয় পায়। এই ভয় থেকে তাঁকে সাজা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এই সরকারকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে। সেইসাথে দেশব্যাপি বিশৃংখলার সৃষ্টি হলে সে দায়ও সরকারকেই নিতে হবে বক্তারা উল্লেখ করেন।
তারা আরো বলেন, এভাবে কোন আন্দোলন আর নয়। এখন রাজপথে নেমে ইটের বদলে পাটকেল মেয়ে অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। আর এই আন্দোলনের ডাক দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের আহবান জানান তারা। সেইসাথে আন্দোলনে দেশের সকল জনগণ এবং নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান বক্তারা। বক্তব্য শেষে বেগম জিয়া, তারেক রহমান ও অসুস্থ বিএনপি নেতাদের আশুরোগ মুক্তি কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের রুহের মাগফিরাদ কামনা দোয়া করা হয়।