রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ রোববার বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। নগরীর লক্ষীপুর এলাকায় অবস্থিত মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নুসরাত এলাহী রিজভী, সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশু, সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইসলাম ও ৩ নং সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রেন্টু হোসেন, প্লাবন, মোস্তাফিজুর রহমান রায়হান, সৈকত, রাকিব, বিপ্লব, রেকাত, সোহাগ, মুবারক, রমজান, পারভেজ, মিনাল, রজব ও তারিক সহ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে বেগম জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মীর সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin