রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপিতে চালু হলো সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সর্জেন্টদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য ঢাকা-সিলেট এবং চট্টগ্রামের পর এবার রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু করলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সার্জেন্টদের জন্য বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে ৮০ টি ক্যামেরা দিয়ে এই কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের পুলিশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আইজিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নতদেশের পুলিশের মতো এই বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে আরএমপি আর এক ধাপ এগিয়ে গেল।

এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে এই ক্যামেরা। এই বডি ওর্ন ক্যামেরাতে দূর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে, পুলিশের পাশাপাশি এর সুফল সাধারণ জনগণও পাবে বলে তিনি উল্লেখ করেন।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা বলেন, প্রতিটি ক্যামেরা ৪০ মেগা পিক্সেল একবার চার্জ দিয়ে ১২ ঘন্টার অধিক সময় ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রী ঘুরানো যাবে, ওয়াইফাই ৩জি, ৪জি ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে জানান তিনি।

আরএমপিতে কর্মরত সার্জেন্ট তৌহিদুল ইসলাম জানান, ঢাকাতে বডি ওর্ন ক্যামেরা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। অনেক সময় গাড়ির কাগজপত্র চাইলে, মামলা করতে গেলে চালকেরা কর্মরত পুলিশের সাথে খারাপ ব্যবহার এবং অনেক সময় অনৈতিক লেনদেনের অভিযোগ করেন। বডি ওর্ন ক্যামেরা থাকলে বিষয়টি স্পষ্ট করার সুযোগ থাকবে। পরবর্তীতে কেউ কিছু অস্বীকার করতে পারে না। যার ফলে অনেক ঝামেলা কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর থেকে প্রযুক্তিনির্ভর বেশ কিছু কাজ করেছেন। পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন, নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করে অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার এর মাধ্যমে তা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরী, ডিজিটাল সেবা ও তথ্য আদান-প্রদানে হ্যালো আরএমপি অ্যাপ তৈরী। তাঁর এই প্রযুক্তিগত কার্যক্রমের ধারবাহিকতায় এবার ট্রাফিক বিভাগে বডি ওর্ন ক্যামেরা চালু করলেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ এবং ১২ ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin