বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর কাদিরগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে তারা বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পরে নগরীর বাটার মোড়ে সমাবেশের জন্য দাঁড়ালে পুলিশ তাদের বাধা দেন।

সেখানে পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ সমাবেশ শেষ করেন। মিছিল পরবর্তী সামবেশে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল। রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও শাহমুখদুম থানা যুবদলের ১নং যুগ্ম- কামরুজ্জামান মিলন, সাবেক যুগ্ম-সম্পাদক তোরাব আলী পারভেজ, শাহমুখদুম থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফ আলী।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও বোয়ালিয়া পূর্ব যুবদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শ্যামল, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শ্যামল শেখ, সাবেক সহ-সাংগঠনিক সুরাজ আলী, শাহমুখদুম থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রন আলী ও শামিম হোসেন, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ, আব্দুল কাদের উৎসব, সাইদুল ইসলাম, মানিক, রাসেল, পিন্টু বিশ্বাস, বোয়ালিয়া পূর্ব যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল, রহুল আমিন, বোয়ালিয়া পশ্চিম যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম বুলেট ও সজিব।

এছাড়াও মহানগর যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও মতিহার উত্তর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম-আহ্বায়ক, নাঈম, সদস্য, রনি, সাগর, অন্তর, খোরশেদ, মতিহার দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, মহানগর যুবদল নেতা শাহিনুর রহমান শাহিন, যুবদল নেতা ড্যানী, মজিবুল হক মিলন, আব্দুল মোমিন, সুব্রত কুমার, মিলু, কাশিয়াডাঙ্গা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহন আলী, মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক টিংকু আলী, রাজপাড়া থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সিয়ন আলী, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য রুবেল, শিপন, মেরাজ, সুইট, শিমুল, এস এম সেলিম রকি, চন্দ্রিমা থানা যুবদল সদস্য শিবলি, শাহমুখদুম থানা যুবদলের সদস্য, রোকন, শিশির, আশিক, নাজির, উজ্জল, পলাশ, লিটন, চন্দ্রিমা থানা যুবদল নেতা আলাউদ্দিন, মোস্তাক, বাবু, সনি, মহানগর যুবদল নেতা সবুজ, মুসলিম, রাহাদ, রিয়াদ, বেলাল, সুমন, নূরুন নবী মুক্তা, ফিরোজ ও জাহাঙ্গীর সহ রাজশাহী মহানগর যুবদলের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin