নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে কাঁটাখালি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী’র কটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা ও নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
প্রতিবাদ সমাবেশে ডাবলু সরকার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে কাটাখালি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলী ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। আমরা যতদিন রাজনীতি করবো আর যতদিন রাজপথে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কটুক্তি ও অশালীন মন্তব্য করলে তা কখনও আমরা মেনে নেবো না। আব্বাস একজন অনুপ্রবেশকারী, তার ভাই যুবদলের সন্ত্রাসী ও তার গোটা পরিবার জামায়াত-বিএনপি সমর্থিত। আমরা আব্বাস-কে এই রাজশাহীতে অবাঞ্চিত ঘোষণা করলাম। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট দাবী জানাই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কখনও কোন কটুক্তি আমরা সহ্য করবো না, কেউ কটুক্তি করলে আমরা তার সমুচিত জবাব দেবো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বেঁচে থাকতে চাই।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল।
আরো উপস্থিত ছিলেন উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ এ বি এম হাবিবুল্লাহ ডলার, সদস্য অ্যাড. মোজাফফর হোসেন, জাহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধঅরণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর যুবলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।