রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর বস্তি উন্নয়নে ডায়লগ কর্মশালা

  • প্রকাশ সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে পঞ্চম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, জিআইজেড রাজশাহী বিভাগীয় সিটি সমন্বয়কারী আকতারুজ্জামান রানা, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি হাসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের এস.ডাবলু.ভি.সি চন্দ্রমনি চাকমা।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম, কোর কমিটির সসদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এরমধ্যে গতকাল সাবমার্শিবল পাম্প স্থাপন ও ড্রেন ও রাস্তা করণ বিষয়ে আলোচনা হয়।

এসময়ে রাসিক কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন, তাঁর ওয়ার্ডে কাজ করার জন্য সিটি কর্পোরেশন থেকে যে বরাদ্দ প্রদান করা হয়েছে, তা দিয়ে টেন্ডারকৃত কাজ শেষ করেও সেই বরাদ্দ থেকে বস্তি এলকায় কিছু ড্রেন ও রাস্তা করা যেতে পারে। তবে এ বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুমতি প্রয়োজন বলে জানান তিনি। তাঁর অনুমতির জন্য কোর কমিটির মধ্যে থেকে একটি কমিটি গঠন করা হয়। সভা শেষে কোর কমিটি সদস্য এবং স্বেচ্ছাসেবকগণ মিলে বস্তি এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin