রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর কাঁটাখালী পৌর মেয়র আব্বাস ঢাকায় গ্রেফতার

  • প্রকাশ সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীর জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করেছেন র‌্যাব। আজ বুধবার ভোরে রাজধানীর কাকরাইলের ইশা খা হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা জানান, মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করতে ভোরে রাজধানীর ইশা খা হোটেলে অভিযান চালানো হয়। এখনো সেখানে অভিযান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
সম্প্রতি কাঁটাখালীর পৌর মেয়রের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২২ নভেম্বর রাত থেকে অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে আব্বাস দাবি করেছেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এটি ষড়যন্ত্রের অংশ। এমন কথা তিনি কোথাও কারো সঙ্গে বলেননি।
ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, আব্বাস আলী বলছেন- ইসলামের দৃষ্টিতে পাপ.. সে জন্য রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল না বসানোর সিদ্ধান্ত তাঁর। যা জীবন দিয়ে হলেও প্রতিহত করার ঘোষণাও দেন।

তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় পৌর মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ২৩ নভেম্বর রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন বাদী হয়ে মামলাটি করেন।

আব্বাস আলী আওয়ামী লীগের মনোনয়নে কাঁটাখালী পৌরসভার দুই বারের মেয়র। ইতিমধ্যে তাঁকে রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। তিনি মেয়র পদও হারাচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin