বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাদিরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এরপর তাঁকে সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
শ্রদ্ধা নিবেদনের সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মেয়র লিটনের উপস্থিতিতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়েনর নেতাকর্মীরা। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ সকল কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও সচিব মশিউর রহমানসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ১২টায় শাহ মখুদম (রহঃ) এর মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রাসিক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাজশাহী বিশ^বিদ্যালয়ে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এদিকে মহানগরীর কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও পরিবারবর্গ। বৃহস্পতিবার বিকেলে পরিবারবর্গের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন পরিবারের সদস্যরা।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বড়কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, ছোটকন্যা মায়সা সামিহা জামান উপস্থিত ছিলেন।


এছাড়াও হযরত শাহ মখদুম (রহঃ) এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin