নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি, আলহাজ্ব মোজাম্মেল হক বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত শুক্রবার সকাল ১০টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
আজ বোরবার এই আইনজীবির স্বরনে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে রাজশাহী কোর্টে ফুল কোর্ট রেভারেন্স এর মাধ্যমে স্বরণ সভা করা হয়। রাজশাহী জর্জ কোর্টের ১নং বারের হলরুমে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, রাজশাহী বার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম মিজানুরর রহমান।

বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জিহাদীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি এরশাদ আলী এশা, এ্যাডভোকেট মাইনুল হাসান পান্না, পিপি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, এ্যাডভোকেট রজব আলী, এ্যাডভোকেট একরামুল হক ও এ্যাডভোকেট লোকমান আলীসহ অন্যান্য আইনজীবিগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত আইনজীবিগণ মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক এঁর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, এই মানুষটি একজন পরোপকারী ব্যক্তি ছিলেন। তিনি কখনো অর্থের দিকে তাকাতেন না। মক্কেলদের সেবা করাই তাঁর প্রধান কাজ। এছাড়াও তাঁর নিকট হতে আইনজীবিগণ বহু কিছু শিখেছেন এবং সহযোগিতা নিয়েছেন। তাঁর গুণের কথা বলে শেষ করা যাবেনা বলে তারা মন্তব্য করেন। পরে মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক এঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।