রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দী ইউপি নির্বাচনে আবারও নৌকার মাঝি হলেন আলমগীর সরকার

  • প্রকাশ সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউপি নির্বাচনে আবারও নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলমগীর সরকার। আগামী ৫ জানুয়ারী ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেল চারটার দিকে রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালকান্দি ইউপি নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর সরকারের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আল কাফির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান শেখ, আব্দুর রাজ্জাক, লতিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আকতার মোল্লা, যুবলীগ সভাপতি সোহেল রানা ও ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিঠুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আলমগীর সরকার টানা দুইবার এই ইউপিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার ছোঁয়ায় এলাকার ব্যপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকে আবারও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাঁকে দেখতে চান। এ লক্ষে তারা আগামী নির্বাচনে আলমগীর সরকারকে ভোট প্রদান করার অনুরোধ করেন সমাবেশ থেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin