রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মন্ত্রী ডাক্তার মুরাদ’র কুশপুত্তলিকা দাহ

  • প্রকাশ সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ এর কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, সাম্প্রতিক সময়ে এই মন্ত্রী ধর্ম-বর্ণ বিদ্বেষী ও বিভিন্ন সম্মানিত নাগরিকবৃন্দের বিরুদ্ধে অশালীন বক্তব্যের মাধ্যমে দেশে ঘৃণা ও মিথ্যাচার ছড়াচ্ছে।

শুধু তাই নয় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানেরর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে জঘন্য মন্তব্য ও কটুক্তি করেছেন। এই সকল কটুক্তির প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে নগরীর সদর হাসপাতালের মোড়ে এই অবৈধ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে বলে জানান।

তিনি আরো জানান, তিনি শুধু বিশিষ্টজনদের নয়, চলচিত্রের এক নায়িকাকেও কু প্রস্তাব ও নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছেন। এই ধরনের ব্যক্তির মন্ত্রী থাকার কোন অধিকার নাই। তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহনাগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকতসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin