বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিকের কমিউনিটি ডেভলপমেন্ট শাখার আয়োজনে মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে রাসিকের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা।

অনুষ্ঠানের শুরুতে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে কমিউনিটি ডেভলপমেন্ট শাখার পক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দীন ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর সিডিসি টাউন ফেডারেশন ও সিএইচডিএফ এবং লাল গোলাপ, শাপলা, কৃষ্ণচুড়া, চন্দ্রমল্লিকা, শিমুল, পদ্মা, মল্লিকা, বনলতা, আশার আলো, আলোর সন্ধানে ও নীলনদ ক্লাস্টারের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার গতিশীল নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রশস্ত সড়ক, ড্রেনসহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিসিক শিল্পনগরীর-২ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মেডিকেল বিশ^বিদ্যালয়ের কাজ চলছে। রাজশাহীতে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনে ইতোমধ্যে শিক্ষামন্ত্রীকে ডিও প্রদান করা হয়েছে। আশা করছি আগামী তিন-চার বছরের মধ্যে রাজশাহী হবে আরো দৃষ্টিনন্দন, উন্নত, আধুনিক ও বাসযোগ্য নগরী। এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাসিক মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, তা যেন সঠিকভাবে পালন করতে পারি, মানুষের কল্যানে কাজ করে যেতে পারি, এজন্য সকলের কাছে দোয়া চাই।

তিনি আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান একটি প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। সিটি কর্পোরেশন এলাকায় চলমান এ প্রকল্পটি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করে কাজ করছে।

রাস্তা, ড্রেন নির্মাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সিডিসির সদস্যবৃন্দ। এটিকে একটি ব্যাংকিং সিস্টেমে নিয়ে যেতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫৮ হাজার পরিবারের উন্নয়নে কাজ করছে এ প্রকল্পটি। তিনি সঞ্চিত অর্থ দিয়ে নিজেদের উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। সিএইচডিএফ এর মাধ্যমে ৩১৭টি বাড়ী নির্মাণ করা হয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি সংগঠনের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, কমিউনিটি সংগঠনের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর তানবিরুল আলম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, সিডিসি টাউন ফেডারেশনের সম্পাদক নাসরিন আক্তার আশা, সিএইচডিএফ সম্পাদক মিতু হালদার, ক্লাস্টারের সভাপতি সোহেলী আক্তার মিতা। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin