রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনায় আক্রান্তদের জন্য রাসিক মেয়রকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলো ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন

  • প্রকাশ সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে প্রদানের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন। আজ শনিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়। রাসিক মেয়রের পক্ষে এটি গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিওলজিস্ট ডা. ইশতিয়াক আহম্মদ রাশাদ, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ মোহাম্মদ সেলিম ও রাসিকের মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন (ওফা)। অত্যাধুনিক এই যন্ত্র উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহে সক্ষম। গুরুতর করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এটি সহায়ক। মহামারীর সময় আরও নানারকম সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে চলেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের এই সংগঠন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin