রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান নিহত

  • প্রকাশ সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৪২ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) জেনারেল বিপিন রাওয়াত (৬৩) ও তার স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছেন। আহত একজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

টুইটারে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও অপর ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াত-সহ বাহিনীর একটি হেলিকপ্টার তামিলনাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল রাওয়াত। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে একীভূত কমান্ডের আওতায় আনতে এই পদ তৈরি করা হয়। এর আগে তিনি ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির চিফস অব ডিফেন্স স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ছিলেন। নতুন সৃষ্ট ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন বিপিন রাওয়াত। চার দশক ধরে তিনি জম্মু-কাশ্মিরে এবং চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালন করেছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin